সময় নষ্ট করলেই কাটা যাবে ৫ রান! আইসিসির ১০ বড় পরিবর্তন বদলে দেবে ক্রিকেট।
October 3, 2026
বার্তা ডেস্কঃ
ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর! ছেলে এবং মেয়েদের ক্রিকেটে একগুচ্ছ নিয়মে পরিবর্তন আনল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ব্যাটার থেকে বোলার—সবার জন্যই ১ অক্টোবর থেকে চালু হয়ে গেল একাধিক নতুন নিয়ম। একসঙ্গে মোট ১০টি গুরুত্বপূর্ণ নিয়মে বদল এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
দেখে নিন এক নজরে প্রধান নিয়ম বদলগুলি:
- সময় নষ্ট করলেই ৫ রান পেনাল্টি: একই ইনিংসে কোনো দল অকারণে তিনবার সময় নষ্ট করলে শাস্তি পেতে হবে। প্রথম ভুলে সতর্কবার্তা এবং দ্বিতীয়বারে চূড়ান্ত সতর্কতার পর, তৃতীয়বার ভুল করলে প্রতিপক্ষকে উপহার হিসেবে দেওয়া হবে অতিরিক্ত ৫ রান।
- রান আউট ও স্টাম্পিংয়ে কড়া নজর: এখন থেকে শুধু উইকেটে বল ছোঁয়ালেই আউট হবে না। উইকেট ভাঙার সময় বল ফিল্ডার বা উইকেটকিপারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল কি না, তা খতিয়ে দেখবেন আম্পায়াররা।
- গোলাপি বলের নতুন নিয়ম: দুটি দলের অধিনায়ক সম্মত থাকলে দিনের আলোতেও গোলাপি বলে টেস্ট খেলা যাবে। তবে একবার দিনের টেস্টে গোলাপি বল ব্যবহার শুরু হয়ে গেলে, আর লাল বলে ফিরে যাওয়া যাবে না।
- দিনের শেষ ওভারের খেলায় বদল: আগে টেস্টের দিনের শেষ ওভারে উইকেট পড়লে সাথে সাথে দিনের খেলা শেষ হয়ে যেত। নতুন নিয়ম অনুযায়ী, এখন শেষ ওভারে উইকেট পড়লেও পুরো ওভার শেষ করতে হবে।
- মাঠে নামতে পারবেন কোচ: টি-টোয়েন্টি ম্যাচে ড্রিঙ্কস বিরতি এবং ১৫ মিনিটের বিরতির সময় দলের কোচ মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবেন।
- মহিলা ক্রিকেটে বলের পরিবর্তন: আগে মহিলা ক্রিকেট ও জুনিয়ার ক্রিকেটে বলের ওজন ও মাপ এক ছিল। এখন থেকে পুরুষ, মহিলা এবং জুনিয়র—তিন ক্যাটাগরির ক্রিকেটেই বলের ওজন ও মাপে স্পষ্ট পার্থক্য থাকবে।
- আম্পায়ারদের ক্ষমতা বৃদ্ধি: ওভার থ্রো-র ক্ষেত্রে নিয়মে পরিবর্তনের পাশাপাশি বল ‘সেটলড’ ঘোষণার ক্ষেত্রে মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বাড়ানো হয়েছে।