দুর্গাপুজোয় কি ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়? জানুন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে তীব্র জল্পনা ও উদ্বেগ। আবহবিদদের মতে, আগামী রবিবারের পর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ বা সিস্টেম তৈরি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এই সিস্টেমটি আদৌ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না এবং এর চূড়ান্ত অভিমুখ পশ্চিমবঙ্গ নাকি অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ুর উপকূল হবে, তা নিয়ে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
এদিকে, চলতি সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কিছু এলাকায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও আগামী রবিবার থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার কথা, তবে বঙ্গোপসাগরের নতুন সিস্টেমের গতিপ্রকৃতির ওপরই নির্ভর করছে পুজোর কদিনের আসল আবহাওয়া। রাজ্যবাসীর নজর এখন আবহাওয়া দফতরের পরবর্তী আপডেটের দিকেই।