হুথিদের হামলার মাঝে বড় পদক্ষেপ, সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক!

বার্তা ডেস্কঃ

সৌদি আরবের ওপর চলতে থাকা লাগাতার হামলার প্রেক্ষাপটে অবশেষে সক্রিয় হলো তথাকথিত ‘মুসলিম ন্যাটো’। গত ৫ অক্টোবর রিয়াদে মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্স-এর স্ট্র্যাটেজিক-পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির জরুরি বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সমর্থনপুষ্ট হুথিদের হামলা ও আঞ্চলিক অস্থিরতা মোকাবিলায় সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও প্রয়োজনীয় ক্ষমতা মোতায়েন করবে পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, জোটভুক্ত যেকোনো দেশের ওপর সশস্ত্র হামলা সমগ্র জোটের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

রিয়াদের এই উচ্চপর্যায়ের বৈঠকে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরসহ তিন দেশের শীর্ষ প্রতিরক্ষা আধিকারিকরা উপস্থিত ছিলেন। গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির মূল লক্ষ্য হল সামরিক শক্তি জোরদার করা এবং জ্বালানি পরিকাঠামো রক্ষা করা। মূলত হুথি বিদ্রোহীদের লাগাতার আক্রমণ ও মক্কা-মদিনাকে নিশানা করার চেষ্টা রুখতেই এই যৌথ পদক্ষেপ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *