নাইজেরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন বহু যাত্রী!

বার্তা ডেস্কঃ

সোমবার সকালে নাইজেরিয়ায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বায়ুসেনার বিমানে থাকা সমস্ত যাত্রী ও বিমানকর্মীর মৃত্যু হয়েছে। বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে রওনা দেওয়া নাইজেরিয়া বায়ুসেনার এটিআর ৪২ বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে উপকূলবর্তী ইগবোকোডা শহরে বিমানটি ভেঙে পড়ে। বিমানে থাকা ২৫ জন যাত্রী এবং ৭ জন বিমানকর্মীর কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তীব্র সংঘর্ষের কারণে মৃতদেহগুলি এমনভাবে ছিন্নভিন্ন হয়ে যায় যে ঘটনাস্থলে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পান। বিমানের একটি অংশ নদীতে ডুবে যাওয়ায় তা উদ্ধারের চেষ্টা চলছে। এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। পাশাপাশি, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখতে বায়ুসেনাকে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, দীর্ঘ চৌদ্দ বছর পর নাইজেরিয়ায় এমন বড় বিমান দুর্ঘটনা ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *