মমতার এক ফোনেই বাজিমাত, ইন্ডিয়া জোটে বড় চমক নবীন পট্টনায়কের!

বার্তা ডেস্কঃ

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অনুরোধে অবশেষে এক অভূতপূর্ব রাজনৈতিক পদক্ষেপ করল বিজু জনতা দল (বিজেডি)। মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র নির্বাচন কমিশন অভিযানে সরাসরি অংশ নিল নবীন পট্টনায়েকের দল। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘ ২৪ বছর ওড়িশার মসনদে থাকা বিজেডির এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে বিরোধী শিবিরের কোনও যৌথ কর্মসূচিতে পা মেলাল তারা।

অতীতে জাতীয় রাজনীতিতে শাসক বা বিরোধী—উভয় শিবিরের থেকেই সবসময় সমদূরত্ব বজায় রাখত বিজেডি। এমনকি সংসদের অন্দরেও একাধিক গুরুত্বপূর্ণ বিলে তারা বিজেপিকে সমর্থন জুগিয়েছিল। তবে গত ৩০ সেপ্টেম্বর ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত স্তরে আলোচনার পরই এই বরফ গলল। ওড়িশায় ক্ষমতা হারানোর পর নবীন পট্টনায়েকের দলের এমন অপ্রত্যাশিত অবস্থান বদল জাতীয় রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *