সব হারিয়েও দাদার সাহায্য পাননি রাজু খের, অনুপমের ওপর কি অভিমান হয়েছিল তাঁর?

বার্তা ডেস্কঃ

ছোটপর্দায় একটি নতুন অনুষ্ঠান তৈরির নেশায় নিজের চার কামরার ফ্ল্যাট বিক্রি করে সর্বস্ব খুইয়েছিলেন অভিনেতা ও পরিচালক রাজু খের। একটি নতুন চ্যানেলের জন্য সঞ্চয়ের সমস্ত টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। কিন্তু আচমকাই সেই চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সঙ্কটে পড়েন রাজু। সেই দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য দাদা অনুপম খেরের দিকে তাকিয়ে ছিলেন তিনি। তবে সে সময় অনুপম নিজেও নিজের পেশাগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যা রাজুর প্রত্যাশার সঙ্গে মেলেনি।

ভাইয়ের পাশে সেভাবে দাঁড়াতে না পারায় রাজুর মনে সাময়িক অভিমান তৈরি হয়েছিল। তবে পরবর্তী সময়ে দাদার একটি সাক্ষাৎকার দেখার পর তাঁর সেই ভুল ধারণা ভেঙে যায়। অনুপমের ব্যক্তিগত জীবনের দুঃখ ও অপূর্ণতা উপলব্ধি করে রাজু বুঝতে পারেন যে, বাইরে থেকে যাঁদের জীবন সফল মনে হয়, তাঁদের অন্দরেও বহু না-বলা বেদনা লুকিয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *