১৫ বছর পর ফিরছে শাহরুখ-করীনা ম্যাজিক, ‘কিং’ ছবির বিশেষ চমক জানলে চমকে উঠবেন!

বার্তা ডেস্কঃ

দীর্ঘ ১৫ বছর পর বড়পর্দায় আবারও একসঙ্গে দেখা যেতে চলেছে শাহরুখ খান ও করীনা কপূর খানকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন এবং অত্যন্ত প্রতীক্ষিত ছবি ‘কিং’-এ একটি বিশেষ গানে একসঙ্গে পারফর্ম করবেন এই দুই তারকা। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের জন্য এই বিশেষ গানের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ‘ড্যাডি কুল’ নামের এই গানটিতে তাঁদের একেবারে নতুন অবতারে দেখতে পাবেন দর্শক। গানটির সুর দিয়েছেন সচিন-জিগর, এবং এতে এক জন ভারতীয় ও এক জন আন্তর্জাতিক শিল্পী কণ্ঠ দেবেন বলে জানা গিয়েছে।

এর আগে ‘কভী খুশী কভী গম’, ‘অশোকা’, ‘ডন’ কিংবা ‘রা-ওয়ান’-এর মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। তবে ‘কিং’ ছবির এই বিশেষ উপস্থিতি আগের সমস্ত কাজ থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে। আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে ছবির বিশেষ কোনো ঝলক প্রকাশ করতে পারেন নির্মাতারা, যার ফলে অনুরাগীদের উন্মাদনা এখন থেকেই তুঙ্গে। বিশাল আয়োজনে তৈরি হওয়া এই গান এবং তার তারকাবহুল কাস্টিং ছবিটিকে ঘিরে প্রত্যাশার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *