নির্বাচন সদন অভিযানে রণক্ষেত্র দিল্লি, পুলিশের চোখ ফাঁকি দিয়ে আকাশবাণীতে রাহুল-প্রিয়াঙ্কা!

বার্তা ডেস্কঃ

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নির্বাচন সদন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনার সৃষ্টি হয় রাজধানী দিল্লিতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে সংসদ ভবন থেকে শুরু হওয়া এই বিশাল মিছিল রুখতে মোট ৩১ কো ম্পা নি পুলিশ মোতায়েন করে প্রশাসন। নীতি আয়োগের কাছে মিছিল আটকে গেলে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবরা। পুলিশ প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সাংসদকে সাময়িক আটক করলেও পরবর্তীতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশি বাধার মুখেও দমে না গিয়ে নিরাপত্তার চোখ এড়িয়ে অবশেষে আকাশবাণী ভবন চত্বরে প্রবেশ করেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে তাঁদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি এখনও অব্যাহত রয়েছে। এদিনের তীব্র প্রতিবাদী মঞ্চ থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে একনায়কতন্ত্রের সূচনার আশঙ্কা প্রকাশ করেন। প্রশাসনিক কড়াকড়ি ও বিরোধীদের এই নজিরবিহীন হুঙ্কারে রাজনৈতিক পারদ চড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *