গুজরাটে নিজের ঘরেই নরকযন্ত্রণা, জন্মদাতা বাবার বর্বরতার ভিডিও করলেন মা!
বার্তা ডেস্কঃ
গুজরাটের কচ্ছে এক চরম শিউরে ওঠার মতো ঘটনায় জন্মদাতা বাবার হাতেই পকসো আইনের অধীনে যৌন নির্যাতনের শিকার হয়েছে এক ১৪ বছরের কিশোরী। পুলিশের তথ্য অনুযায়ী, কিশোরীকে এক পুরুষ বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে দেখে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন তার বাবা। এরপরই সেটির জেরে প্রথমে মেয়ের মোবাইল ফোনটি ভেঙে গুঁড়িয়ে তাকে চরম বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে অভিযুক্ত বাবা গর্হিত পশুপাখির মতো নিজের মেয়ের ওপর চরম যৌন নির্যাতন চালায়। আরও মর্মান্তিক বিষয় হলো, কিশোরীর মা এই পাশবিক তাণ্ডব দেখে বাধা দেওয়া দূরে থাক, উল্টো পুরো ঘটনাটি নিজের ফোনে ভিডিও বন্দি করতে থাকেন।
দীর্ঘদিন ধরে চরম হেনস্তার শিকার হওয়ার পর সাহসী এই কিশোরী অবশেষে পুলিশকে ফোন করে সাহায্যের আকুতি জানায়। এর আগেও সে দু-তিনবার পুলিশকে ফোন করলেও বাবার বাঁধার কারণে পুলিশ সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। তবে শেষমেশ গত শুক্রবার ফের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে সক্ষম হলে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং যাবতীয় নির্মম সত্য জানতে পারে। পুলিশ ইতিমধেই অভিযুক্ত বাবা ও মা উভয়কেই গ্রেপ্তার করেছে এবং ঘটনার জঘন্য প্রমাণ থাকা ভিডিওটি বাজেয়াপ্ত করেছে। নৃশংস এই অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশ প্রশাসন তদন্ত প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে।