ভোট চুরি ও গণতন্ত্র ধ্বংসের মেগা চক্রান্ত! মোদী-ভাগবত-জ্ঞানেশকে একাসনে বেঁধে হুঙ্কার রাহুলের

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে ‘ইন্ডি’ জোটের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আকাশবাণী ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশজুড়ে ভোট চুরি ও সাংবিধানিক সংস্থা ধ্বংস করার বিস্ফোরক অভিযোগ তোলেন। পুলিশ পদযাত্রা আটকে দিলে প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব ও অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মতো শীর্ষ নেতারা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিরোধী জোটের এই আন্দোলনকে চরম অরাজকতা সৃষ্টির চক্রান্ত বলে তীব্র আক্রমণ শানিয়েছে শাসক দল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বারবার ব্যর্থ হওয়ার পর রাহুল গান্ধীকে রাজনৈতিকভাবে পুনরায় লঞ্চ করতেই এই ভিত্তিহীন অভিযোগ ও সাংবিধানিক সংস্থাকে কালিমালিপ্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। নির্বাচন কমিশনের স্পেশ্যাল ইন্টেন্সিভ রিভিশন বাতিল ও অবিলম্বে সিইসি-র পদত্যাগের দাবিতে অনড় থেকে বিরোধীরা সংসদ থেকে রাজপথ পর্যন্ত প্রতিবাদ আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *