২৫ বছরে প্রশাসনিক মাইলফলক, সেবক মোদির বিশেষ বার্তা!
বার্তা ডেস্কঃ
পঁচিশ বছরের বর্ণময় প্রশাসনিক যাত্রা পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে এক জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দিল্লির এক বিশেষ অনুষ্ঠানে গীতার শ্লোক ‘মা ফলেষু কদাচন’ স্মরণ করে তিনি জানান, ফলের আশা না করে দেশবাসীর কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাই তাঁর ব্রত। নিজেকে দেশের নিবেদিতপ্রাণ ‘সেবক’ হিসেবে পরিচয় দিয়ে মোদি বলেন, কর্মই তাঁর ধর্ম এবং এর মাধ্যমেই ভারতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জনতা-জনার্দনের আশীর্বাদ ও কোটি কোটি দেশবাসীর আস্থাই তাঁর দীর্ঘ পথচলার মূল শক্তি।
বক্তব্যে দেশগঠন ও আত্মনির্ভর ‘বিকশিত ভারত’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দের আদর্শ স্মরণ করে তিনি নিজেকে সবসময় একজন শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেন, যিনি প্রতিনিয়ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। রাষ্ট্রসমৃদ্ধি ও অগ্রগতির এই যাত্রায় দেশবাসীর সহযোগিতা কামনা করে আগামী দিনেও দেশের সেবায় অবিচল থাকার দৃঢ় অঙ্গীকার করেন তিনি।পঁচিশ বছরের বর্ণময় প্রশাসনিক যাত্রা পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে এক জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দিল্লির এক বিশেষ অনুষ্ঠানে গীতার শ্লোক ‘মা ফলেষু কদাচন’ স্মরণ করে তিনি জানান, ফলের আশা না করে দেশবাসীর কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাই তাঁর ব্রত। নিজেকে দেশের নিবেদিতপ্রাণ ‘সেবক’ হিসেবে পরিচয় দিয়ে মোদি বলেন, কর্মই তাঁর ধর্ম এবং এর মাধ্যমেই ভারতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জনতা-জনার্দনের আশীর্বাদ ও কোটি কোটি দেশবাসীর আস্থাই তাঁর দীর্ঘ পথচলার মূল শক্তি।
বক্তব্যে দেশগঠন ও আত্মনির্ভর ‘বিকশিত ভারত’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দের আদর্শ স্মরণ করে তিনি নিজেকে সবসময় একজন শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেন, যিনি প্রতিনিয়ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। রাষ্ট্রসমৃদ্ধি ও অগ্রগতির এই যাত্রায় দেশবাসীর সহযোগিতা কামনা করে আগামী দিনেও দেশের সেবায় অবিচল থাকার দৃঢ় অঙ্গীকার করেন তিনি।