নন্দীগ্রাম ও রেজিনগরে কত ভোট পাবে বিজেপি, ফল প্রকাশের আগেই বিরাট দাবি মুখ্যমন্ত্রীর!

বার্তা ডেস্কঃ

নন্দীগ্রাম ও রেজিনগর—উভয় আসনেই বিপুল ব্যবধানে জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপনির্বাচন শেষে এক প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, গত বিধানসভা নির্বাচনের তুলনায় নন্দীগ্রামে জয়ের মার্জিন কয়েক গুণ বাড়বে এবং বিজেপি প্রার্থী হাসিরানি রথ রেকর্ড ভোটে জয়ী হবেন। পাশাপাশি, রেজিনগরের প্রার্থী শাখারভ সরকারও লক্ষাধিক ভোটে জয় পাবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস। মুখ্যমন্ত্রীর দাবি, এই দুই কেন্দ্রেই তৃণমূল ও বামেদের কার্যত কোনও অস্তিত্বই ছিল না।

তিনি আরও জানান, সংখ্যালঘু মহিলা ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিয়েছেন। অন্নপূর্ণা ও আবাস যোজনার সংখ্যালঘু উপভোক্তাদের একটি বড় অংশ পদ্মশিবিরকে সমর্থন করেছে। উল্লেখ্য, উৎসবের মেজাজে চলা এই উপনির্বাচনে উভয় কেন্দ্রে প্রায় ৮০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। যদিও বিরোধীরা রিগিংয়ের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে, তবে সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে গেরুয়া শিবিরের ঐতিহাসিক জয়ের বিষয়ে পুনরায় জোরালো বার্তা দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *