প্রশাসনিক জীবনের ২৫ বছর, মোদীকে বিষ্ণুর অবতার বললেন ভুটানের প্রধানমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

প্রশাসনিক পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সম্প্রতি প্রকাশিত এক বিশেষ নিবন্ধে তোবগে তাঁর সঙ্গে মোদীর ব্যক্তিগত সাক্ষাতের স্মৃতিচারণ করে জানান, ২০১৯ সালে সাধারণ নাগরিক হিসেবে দেখা করতে গিয়ে তিনি মোদীর মধ্যে জনসেবার প্রতি অবিচল নিষ্ঠা লক্ষ্য করেছিলেন। তিনি অকপটে স্বীকার করেন যে, দক্ষ নেতৃত্ব ও প্রজ্ঞার বিচারে তিনি প্রধানমন্ত্রী মোদীকে বিষ্ণুর অবতার হিসেবে দেখেন।

তোবগে তাঁর লেখায় গুজরাটের শাসন মডেল থেকে শুরু করে বর্তমানের ‘বিকশিত ভারত’ রূপকল্প এবং ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, ভারতের এই উন্নয়ন শুধু দেশেই নয়, প্রতিবেশী দেশগুলোর অগ্রগতিতেও যুগান্তকারী প্রভাব ফেলছে। মোদীর অভিভাবকসুলভ আচরণ ও দূরদর্শী নেতৃত্বকে সাধুবাদ জানিয়ে তিনি তাঁকে বর্তমান যুগের এক অনন্য পথপ্রদর্শক হিসেবে অভিহিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *