১৫ অক্টোবর থেকে ইউপিআই পেমেন্টে চার্জ, আপনার পকেটে কি টান পড়বে?

বার্তা ডেস্কঃ

আগামী ১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ০.৪ শতাংশ ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ (MDR) চালু হতে চলেছে। তবে অনলাইন লেনদেনের এই নতুন নিয়ম নিয়ে সাধারণ গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি আশ্বস্ত করে বলেছেন, এই চার্জ চালু হলেও ডিজিটাল পেমেন্ট ব্যবহারের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না এবং সাধারণ ব্যবহারকারীদের অতিরিক্ত কোনো টাকা গুনতে হবে না।

দীর্ঘদিন ধরে ইউপিআই লেনদেনে কোনো MDR ব্যবস্থা ছিল না। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতেই এবার নির্দিষ্ট কিছু উচ্চমূল্যের মার্চেন্ট লেনদেনে এই পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, চার্জের অঙ্ক পেমেন্ট ইকোসিস্টেমের ভেতরের ব্যবসায়ী ও পরিষেবা প্রদানকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরবিআই গভর্নর জানান, নতুন ব্যবস্থা চালুর পর ইউপিআই লেনদেনের পরিমাণে উল্লেখযোগ্য পতনের কোনো সম্ভাবনা নেই। সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে রাখার নীতি বহাল থাকছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *