কলকাতা পুরভোটে বড় চমক, মহিলাদের জন্য সংরক্ষিত ৭০টি ওয়ার্ডের তালিকা প্রকাশ!

বার্তা ডেস্কঃ

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত হলো ওয়ার্ড পুনর্বিন্যাসের পর মহিলাদের জন্য সংরক্ষিত আসনগুলির চূড়ান্ত তালিকা। নতুন বিন্যাসের মোট ২০৯টি ওয়ার্ডের মধ্যে মহিলাদের জন্য নির্ধারিত হয়েছে ৭০টি আসন, যার মধ্যে ৬৬টি সাধারণ মহিলা এবং ৪টি তফসিলি মহিলা প্রার্থীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। বিগত খসড়া তালিকায় বিভিন্ন রাজনৈতিক দলের তোলা আপত্তির কথা মাথায় রেখে, পশ্চিমবঙ্গ পুর নির্বাচন আইন মেনে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারির তরফে এই সংশোধিত তালিকা ঘোষণা করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন আগামী নভেম্বর মাসের ২৮ বা ২৯ তারিখে কলকাতা ও হাওড়ায় পুরভোটের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে প্রকাশিত খসড়া তালিকায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে কংগ্রেস, তৃণমূল ও বামেরা আপত্তির চিঠি জমা দিয়েছিল এবং আইনি লড়াইয়ের প্রস্তুতিও নিয়েছিল। সেই সমস্ত আপত্তির প্রেক্ষিতেই নিয়মানুযায়ী আংশিক রদবদল ঘটিয়ে এই চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আনা হলো। এই তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে এবং শাসক থেকে শুরু করে বিরোধী সমস্ত শিবিরেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার তোড়জোড় জোরকদমে শুরু হয়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *