ছাত্রবিক্ষোভে উত্তাল ফ্রান্সে পুলিশের সামনে মানবঢাল হয়ে শিশুর পাশে মেয়র!

বার্তা ডেস্কঃ

স্কুলের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষক নিয়োগের দাবিতে দেশজুড়ে আছড়ে পড়েছে ছাত্রবিক্ষোভের ঝড়। ফ্রান্সের অন্তত ৪০টি শহরে ছড়িয়ে পড়া এই আন্দোলনে বর্তমানে চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। আন্দোলন দমনে ফরাসি পুলিশ কাঁদানে গ্যাস ও বলপ্রয়োগ করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এমন উত্তপ্ত প্রেক্ষাপটেই প্যারিসের উপশহর সাঁ-দেনিতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। বিক্ষোভকারীদের ওপর পুলিশের আক্রমণ রুখতে খোদ আসরে নামেন শহরটির মেয়র বালি বাগায়োকো।

আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশের আগ্রাসন থেকে রক্ষা করতে তাঁদের সামনে ‘মানবঢাল’ হয়ে দাঁড়ান মেয়র। তিনি স্পষ্ট জানান, রাজপথের এই শিক্ষার্থীরা তাঁর নিজের সন্তানের মতোই, তাই তাদের রক্ষা করা তাঁর কর্তব্য। পুলিশের কাঁদানে গ্যাসের মুখে পড়েও তিনি পিছু হটেননি। আন্দোলনকারীদের আগলে রাখার সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই দেশজোড়া বিক্ষোভে বর্তমানে প্রায় তিন লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমেছেন এবং প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *