ফরেক্স রিজার্ভের ভয়াবহ পতন, মাত্র এক মাসেই উধাও ৫০ বিলিয়ন ডলার!

বার্তা ডেস্কঃ

ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিশাল পতন ঘটেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রার বিবৃতি অনুযায়ী, টানা চার সপ্তাহ ধরে কমতে কমতে দেশের ফরেক্স রিজার্ভ এখন ৭৩৪.৬ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভারতের ফরেক্স রিজার্ভ ৭৮৫.৭১ বিলিয়ন ডলারের রেকর্ড স্তরে পৌঁছেছিল। তবে সেখান থেকে মাত্র এক মাসের মধ্যেই প্রায় ৫১ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। ১১ সেপ্টেম্বর সপ্তাহের শেষে ৪.৯২ বিলিয়ন, ১৮ সেপ্টেম্বর ১৪.৮৮ বিলিয়ন, ২৫ সেপ্টেম্বর ১৮.৩৪ বিলিয়ন এবং ২ অক্টোবর আরও ১২.৯৬ বিলিয়ন ডলার কমে এই আশঙ্কাজনক পতন দেখা যায়।

মূলত ভারতীয় রুপির অবমূল্যায়ন ও বাজারে অতিরিক্ত চাপ সামলাতে রিজার্ভ ব্যাঙ্ক ডলার বিক্রি করছে এবং বৈদেশিক মুদ্রার সোয়াপের মাধ্যমে টাকার প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবুও চড়া অপরিশোধিত তেলের দাম, মার্কিন ট্রেজারি বন্ডের বাড়তি ইয়িল্ড এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বাজার থেকে বিপুল পুঁজি তুলে নেওয়ার কারণে অর্থনৈতিক ভারসাম্যহীনতা তীব্র হয়েছে। সম্প্রতি ভারতীয় রুপির দাম ০.৫ শতাংশ কমে প্রতি ডলারে ৯৬.৮৪৫০ টাকায় নেমে এসেছে, যা সর্বকালীন সর্বনিম্ন ৯৬.৯৬ টাকার অত্যন্ত কাছাকাছি। Central Bank-এর হস্তক্ষেপ সত্ত্বেও রুপির মান ধরে রাখা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *