বেঙ্গালুরুতে চপ্পল হাতে পথে ধ্রুব রাঠি, কমিশন বিরোধী বিক্ষোভে তুলকালাম!

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে এক প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত এই হাই-ভোল্টেজ কর্মসূচিতে থাকছে বিশেষ ‘পিপলস ট্রাইব্যুনাল’ ও প্রতীকী ‘চপ্পল প্রতিবাদ’। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে এবং যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের বাস্তব বঞ্চনার চিত্র এই ট্রাইব্যুনালে তুলে ধরা হবে। এই অভূতপূর্ব রাজনৈতিক প্রতিবাদে সিজেপি-র পাশে থেকে পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার ধ্রুব রাঠি।

সিজেপি-র এই আন্দোলনের প্রধান দুটি জোরালো দাবি হলো নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকার তীব্র প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ। ইতিমধ্যে ধ্রুব রাঠি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিও বার্তা প্রকাশ করে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি, তিনি আগামী ১০ অক্টোবর রাজধানী দিল্লির কর্মসূচিতেও সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। বেঙ্গালুরুর এই জমজমাট রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তীব্র জল্পনা ও চাঞ্চল্য শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *