বড় ধাক্কা নাকি স্বস্তি? খারিজ ১০ ‘বিদ্রোহী’ বিধায়কের পদ বাতিলের আবেদন!

বার্তা ডেস্কঃ

প্রক্রিয়াগত ত্রুটির কারণে তৃণমূল কংগ্রেসের ১০ জন ‘বিদ্রোহী’ বিধায়কের দলত্যাগ সংক্রান্ত পদ বাতিলের আবেদন খারিজ করে দিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। শাসকদলের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় সংবিধানের দশম তফসিলের অধীনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিনসহ এই ১০ বিধায়কের বিরুদ্ধে অযোগ্য ঘোষণার আবেদন জানিয়েছিলেন। কিন্তু মূল আবেদনের সঙ্গে যুক্ত নথিপত্রে প্রয়োজনীয় আইনি নিয়ম ও স্বাক্ষর সংক্রান্ত ঘাটতি থাকায় স্পিকার এই সিদ্ধান্ত নেন। এর ফলে সাময়িকভাবে বড় স্বস্তি পেলেন ঋতব্রত শিবির।

স্পিকার স্পষ্ট করে দিয়েছেন যে এই খারিজ দলত্যাগের অভিযোগের গুণগত মান বা সত্যতার ওপর কোনো রায় নয়, বরং এটি সম্পূর্ণভাবে পদ্ধতিগত ত্রুটির ফল। তবে শোভনদেব চট্টোপাধ্যায়কে আইন ও নির্ধারিত বিধি মেনে পুনরায় নতুন করে পিটিশন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী এই সিদ্ধান্ত আসার পর রাজনৈতিক মহলে পারদ চড়েছে, কারণ নতুন করে পিটিশন জমা পড়লে আইনি জটিলতা কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *