টুকরো হচ্ছে পাকিস্তান! ১৬০ রাজ্যে ভাঙার ছকে তোলপাড় আসিম মুনিরের দেশ!

বার্তা ডেস্কঃ

বদলে যেতে পারে পাকিস্তানের রাজনৈতিক মানচিত্র। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশের চারটি প্রধান প্রদেশ—পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান ভেঙে ১২ থেকে ১৫টি নতুন ছোট রাজ্য বা প্রায় ১৬০টি ক্ষুদ্র প্রশাসনিক অঞ্চল গড়ার পরিকল্পনা করছেন বলে আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে। পাঞ্জাবের মতো অতিরিক্ত জনবহুল ও বেলুচিস্তানের মতো সুবিশাল প্রদেশগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সংকট নিরসন এবং পানীয় জলের মতো মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়াই নাকি এই প্রশাসনিক রিলুক-এর মূল অজুহাত।

তবে এই সিদ্ধান্তের পেছনে গভীর রাজনৈতিক ও সামরিক অঙ্ক দেখছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের রাজনীতিতে বরাবরই সেনাবাহিনীর প্রভাব অপরিসীম, যা ইতিহাসজুড়ে বারবার স্পষ্ট হয়েছে। বড় প্রদেশগুলো ভেঙে ছোট ছোট অঞ্চলে পরিণত হলে সেগুলির কেন্দ্রীয় সরকার ও সেনাবাহিনীর ওপর নির্ভরতা বহুগুণ বেড়ে যাবে। ফলে প্রশাসনিক সুবিধার আড়ালে মূল সামরিক কর্তাদের হাতেই ক্ষমতার চরম কেন্দ্রীকরণ ঘটবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *