উপনির্বাচনের শুরুতেই বড় চমক, নন্দীগ্রাম ও রেজিনগরে ঝড়ের গতিতে এগিয়ে বিজেপি!
বার্তা ডেস্কঃ
রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের ভোটগণনা ঘিরে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে। কঠোর নিরাপত্তার চাদরে মোড়া গণনাকেন্দ্রে পোস্টাল ব্যালট ও প্রথম পর্বের গণনা শুরু হতেই দুই কেন্দ্রেই বিরাট ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী হাসিরানি রথ এবং রেজিনগরে দলের প্রার্থী শাখারভ সরকার বিপুল ভোটের ব্যবধানে বাকি সমস্ত প্রতিদ্বন্দ্বীদের বহুদূরে পিছনে ফেলে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন।
উল্লেখ্য, পূর্বের বিধানসভা নির্বাচনে দুই আসনে জয়ী প্রার্থীরা সাংবিধানিক নিয়ম মেনে একটি করে আসন ছেড়ে দেওয়ায় এই দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম আসনটি শুভেন্দু অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবীর ছেড়েছিলেন।ভোটগণনার সর্বশেষ পাওয়া ট্রেন্ড ও তথ্য অনুযায়ী, রেজিনগরে ৩০ হাজারেরও বেশি এবং নন্দীগ্রামে ৯ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি শিবির। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই উপনির্বাচনের প্রাথমিক ফলাফল রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত নির্ণায়ক হিসেবে প্রমাণিত হতে পারে।