মহালয়ায় ১৪ ঘণ্টা বন্ধ সার্কুলার রেল, আপনার ট্রেন কি বাতিল?

বার্তা ডেস্কঃ

কলকাতা: মহালয়ার পুণ্য তিথিতে গঙ্গার ঘাটগুলিতে তর্পণ ও স্নানের জন্য পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ের কথা মাথায় রেখে চক্ররেলে (সার্কুলার রেল) ট্রেন চলাচলে বড়সড় নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বন্দর বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশের নিরাপত্তার অনুরোধে শনিবার মহালয়ার দিন ভোর ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১৪ ঘণ্টা চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রিত থাকবে।

রেল সূত্রে খবর, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিবাদী বাগ ও মাঝেরহাটগামী বহু ট্রেনকে টালা স্টেশন পর্যন্ত চালিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে যাত্রীদের সুবিধার্থে একাধিক ট্রেনের সংক্ষিপ্ত যাত্রার নতুন সময়সূচী প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

টালা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে যে সব ট্রেন:

  • ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ লোকাল: টালায় যাত্রা শেষ হবে সকাল ৭:৪১ মিনিটে।
  • ৩০১২৮ কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল: টালায় যাত্রা শেষ হবে সকাল ৯:৪৮ মিনিটে।
  • ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল: টালায় যাত্রা শেষ হবে সকাল ১০:৪৫ মিনিটে।
  • ৩০৩৪৬ বনগাঁও জংশন-মাঝেরহাট লোকাল: টালায় যাত্রা শেষ হবে সকাল ১১:৫১ মিনিটে।
  • ৩০৩১২ বারাসাত-মাঝেরহাট লোকাল: টালায় যাত্রা শেষ হবে বিকেল ৪:৩৪ মিনিটে।
  • ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ জংশন লোকাল: টালায় যাত্রা শেষ হবে বিকেল ৪:১৪ মিনিটে।
  • ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল: টালায় যাত্রা শেষ হবে সন্ধ্যা ৬:৫৮ মিনিটে।

টালা স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে যে সব ট্রেন:

  • ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল: টালা থেকে ছাড়বে সকাল ৮:৩০ মিনিটে।
  • ৩০১২১ মাঝেরহাট-নৈহাটি লোকাল: টালা থেকে ছাড়বে সকাল ১১:৪১ মিনিটে।
  • ৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা লোকাল: টালা থেকে ছাড়বে দুপুর ১২:৩২ মিনিটে।
  • ৩০৩১১ মাঝেরহাট-বারাসাত লোকাল: টালা থেকে ছাড়বে দুপুর ১:৩৬ মিনিটে।
  • ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল: টালা থেকে ছাড়বে সন্ধ্যা ৬:১২ মিনিটে।
  • ৩০১১১ বালিগঞ্জ জংশন-ব্যারাকপুর লোকাল: টালা থেকে ছাড়বে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে।
  • ৩০৩১৩ মাঝেরহাট-বারাসাত লোকাল: টালা থেকে ছাড়বে রাত ৮:৪৭ মিনিটে।

অন্যান্য রুটের পরিবর্তন:

  • ৩০৩৪৪ বনগাঁও-মাঝেরহাট লোকাল: ট্রেনটির রুট সংক্ষিপ্ত করে বারাসাত পর্যন্ত চালানো হবে এবং সকাল ৮:৩৫ মিনিটে এটি বারাসাত স্টেশনেই থেমে যাবে।

মহালয়ার দিন গঙ্গার ঘাটগুলিতে পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতেই রেল প্রশাসন ও কলকাতা পুলিশের এই যৌথ পদক্ষেপ। মহালয়ার দিন ট্রেনে যাতায়াত করার আগে সময়সূচী ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *