পুজোর আগেই দাম বাড়ল রান্নার গ্যাসের, কত টাকা খরচ বাড়বে আপনার?

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুমের শুরুতেই রান্নার গ্যাসের দামে ফের অস্বস্তিতে আমজনতা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে অক্টোবর মাসের শুরু থেকেই দেশে ফের ঊর্ধ্বমুখী এলপিজি (LPG)-র দর। বিশেষ করে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় চরম উদ্বেগে ব্যবসায়ীরা। উৎসবের দিনে রেস্তোরাঁ ও হোটেলগুলোতে খাবারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে স্বস্তির বিষয় এটাই যে, গত জুন মাস থেকে গৃহস্থালির কাজের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম মোটের ওপর অপরিবর্তিতই রয়েছে।

কলকাতায় বর্তমানে ৫ কেজির ছোট সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৩৫৮.৫০ টাকা এবং ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাস বিকোচ্ছে ৯৬৮.০০ টাকায়। অন্যদিকে, ১ অক্টোবর থেকে মহানগরে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫০ টাকায়। দিল্লির বাজারে বাণিজ্যিকের দর ৬২.৫০ টাকা বেড়ে ২৮১০ টাকা এবং মুম্বই ও চেন্নাইতে তা যথাক্রমে ২৭৬৪ ও ২৯৮৩ টাকা হয়েছে। উল্লেখ্য, দিল্লিতে ১৪ কেজির ঘরোয়া গ্যাস ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা এবং চেন্নাইতে ৯৫৭.৫০ টাকায় মিলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *