জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার দাবি, বিপাকে কি নির্বাচন কমিশন!
বার্তা ডেস্কঃ
বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার দাবিতে দায়ের হওয়া মামলায় উত্তাল আইনি মহল। প্রধান বিচারপতি জানিয়েছেন, সর্বসম্মতভাবে কোনো সিদ্ধান্ত না নেওয়া হলে তা স্থগিত করা হতে পারে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি ও শীর্ষ আদালতের এখতিয়ার নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল জয়ন্ত মিত্রের মতে, পদ্ধতিগত কোনো ত্রুটি বা কার্যগত অক্ষমতার প্রশ্ন উঠলে দেশের সর্বোচ্চ আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে।
অভিযোগ উঠেছে, বাকি দুই কমিশনারের মত না নিয়েই এসআইআর সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন বিশেষজ্ঞদের অভিমত, আদালত সরাসরি কোনো সিদ্ধান্তের গুণগত মান বিচার করতে না পারলেও, সঠিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখতে পারে। যদি সর্বসম্মতি ছাড়া সিদ্ধান্ত নেওয়ার কোনো রেকর্ড আদালতে পেশ করা হয়, তবে শীর্ষ আদালত নিয়মমাফিক বড় পদক্ষেপ নিতে পারে।