নন্দীগ্রাম ও রেজিনগরে গেরুয়া ঝড়! রেকর্ড ভোটে জয়ী বিজেপি প্রার্থীরা!
বার্তা ডেস্কঃ
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের গণনায় বিশাল জয়ের মুখ দেখল বিজেপি। গণনা শেষে নন্দীগ্রাম কেন্দ্র থেকে ১৫ রাউন্ডের লড়াইয়ে ১ লাখ ২২ হাজার ৭৫৩ ভোটের বিরাট ব্যবধানে জয় হাসিল করেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। অন্যদিকে, ৭৪ শতাংশ মুসলিম অধ্যুষিত রেজিনগর বিধানসভা কেন্দ্রেও গেরুয়া শিবিরের পক্ষে বিপুল জনমত দেখা যায়। সেখানে ১৫ রাউন্ড শেষে ৭৫ হাজার ৭৪৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। ফলপ্রকাশের পর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেন যে, দুই কেন্দ্রেই শেষ পর্যন্ত রাষ্ট্রবাদী শক্তির জয় হয়েছে।
গণনার শুরু থেকেই দুই কেন্দ্রে লাগাতার নিজেদের ব্যবধান বাড়াতে শুরু করেন বিজেপি প্রার্থীরা। নন্দীগ্রামে প্রথম দিকেই বড় ব্যবধানে এগিয়ে গিয়ে পাঁচ রাউন্ডের শেষে ৪১,৫০০ ভোটের লিড নেন হাসিরানি। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে শেষ করে কংগ্রেস, আর তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল যথাক্রমে সিপিআই ও আইএসএফ। অপর দিকে রেজিনগরে বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে হুমায়ুন কবীরের দল এজেইউপি এবং তৃতীয় স্থানে জায়গা পায় কংগ্রেস। গণনার প্রতিটি রাউন্ডেই বিরোধী দলগুলিকে পেছনে ফেলে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে পদ্ম শিবির।