পুজোর আগেই বকেয়া বেতনের সুখবর, পুরকর্মীদের জন্য নবান্নের কড়া বার্তা!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুমে রাজ্যবাসীর আনন্দ সুনিশ্চিত করার পাশাপাশি পুরকর্মীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল রাজ্য প্রশাসন। অতি সম্প্রতি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক ও পুরসভাগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে দুর্গাপুজোর প্রস্তুতি খতিয়ে দেখা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে, আগামী ১৪ অক্টোবরের মধ্যে পুরকর্মীদের সমস্ত বকেয়া বেতন বাধ্যতামূলকভাবে মিটিয়ে দিতে হবে। একই সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের বকেয়া না রাখা এবং তাঁদের সামান্য বোনাসের বিষয়টি বিবেচনা করার পশাপাশি বিভিন্ন পরিষেবামূলক বকেয়া বিলের অন্তত ৩০ শতাংশ দ্রুত মেটানোর কথা জানানো হয়েছে।

পুজোর মুখে শহর ও পুর এলাকাগুলির সৌন্দর্য ও নিরাপত্তা বজায় রাখতেও একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। মণ্ডপে যাওয়ার রাস্তা মেরামতের জন্য তিন দিন এবং পথবাতি বদলের জন্য ১৩ অক্টোবরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ করতে স্বল্পমেয়াদি দরপত্রে অনুমোদন দিয়েছে অর্থ দফতর। এর পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ড ও ই-রিকশার সাহায্যে এলাকা পরিষ্কার রাখার বিশেষ সাফাই অভিযান চালানোর নির্দেশ এসেছে। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে আমজনতার নিরাপত্তায় পুলিশের ‘১১২’ নম্বর পরিষেবা সক্রিয় ভূমিকা পালন করবে বলেও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *