ঠিকানা বদলালেই কি বন্ধ হবে খাবার? নতুন নিয়মে বদলে গেল সব অংক!
বার্তা ডেস্কঃ
চাকরি বা ব্যবসার সূত্রে নিজের রাজ্য ছেড়ে অন্যত্র পাড়ি দেওয়া নাগরিকদের জন্য দারুণ সুখবর এনেছে কেন্দ্রীয় সরকার। এখন আর নতুন ঠিকানায় গিয়ে বারবার রেশন কার্ডের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই। কেন্দ্র সরকারের ‘এক দেশ এক রেশন কার্ড’ (One Nation One Ration Card) প্রকল্পের সৌজন্যে আপনার কাছে থাকা পুরনো কার্ড দিয়েই নতুন এলাকার নিকটস্থ রেশন দোকান থেকে প্রতি মাসের বরাদ্দ খাদ্যসামগ্রী সহজেই সংগ্রহ করা যাবে। পরিযায়ী শ্রমিক ও প্রবাসী কর্মীদের জন্য এই ব্যবস্থা বিশেষ স্বস্তি এনে দিয়েছে।
তবে রেশন দোকান থেকে সামগ্রী সংগ্রহের পর ডিলারের দেওয়া রসিদটি ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। রসিদে উল্লিখিত ও বাস্তবে পাওয়া রেশনের পরিমাণে কোনো গরমিল থাকলে সুবিধাভোগীরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। খাদ্য ও গণবণ্টন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট বা ‘অন্ন সহায়তা’ অ্যাপের মাধ্যমে এ বিষয়ে জানানো যাবে। এছাড়া যেকোনো অনিয়ম বা অসুবিধার ক্ষেত্রে হেল্পলাইন নম্বর ১৪৪৫৭ অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৮৬৮২০০৪৪৫-এ যোগাযোগ করে অভিযোগ দায়ের করা সম্ভব।