সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় চমক, এবার মিলবে দুটি কার্ড!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (WBHS) অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও যেসব সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের নির্ভরশীল সদস্যদের কাছে এখনও স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, সেগুলি অবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের অর্থ দফতরের মেডিক্যাল সেল থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরকারি কর্মীদের নিজ নিজ দফতরের প্রধানের কাছে এবং পেনশনভোগীদের নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কার্ড জমা দিয়ে নির্ধারিত বয়ানে ঘোষণাপত্র পেশ করতে হবে। একই সঙ্গে জমা করতে হবে কার্ড সমর্পণের প্রমাণপত্রও।

রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যে এই নির্দেশ পালন না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। সে ক্ষেত্রে তাঁদের রাজ্য স্বাস্থ্য প্রকল্পের অধীন চিকিৎসার সুবিধাসমূহ সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হতে পারে। এমনকি সরকারি কর্মীদের ক্ষেত্রে এই গাফিলতিকে অসদাচরণ হিসেবে গণ্য করে সার্ভিস রুল অনুযায়ী শৃঙ্খলামূলক বিভাগীয় পদক্ষেপ শুরু করা হবে বলে জানানো হয়েছে। এই নির্দেশিকা সঠিকভাবে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে দফতরের প্রধান, পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ ও ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *