৩০ হাজার পুলিশও ব্যর্থ! দিল্লি কাঁপাতে রবিবার ফের যন্তর মন্তরে জনসমুদ্র!
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তর অভিযানকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লি। আন্দোলন প্রতিহত করতে রাজধানীজুড়ে প্রায় ৩০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করে প্রশাসন। একাধিক মেট্রো স্টেশন বন্ধ এবং ট্রেন বাতিলের পাশাপাশি ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। বিমানবন্দর থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং ইউটিউবার ধ্রুব রাঠীসহ শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। সারাদিনের বিক্ষিপ্ত ধরপাকড়ে প্রায় সাত হাজার বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গণপরিবহণ নিয়ন্ত্রণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, যার বিশেষ শুনানি হওয়ার কথা রয়েছে রবিবার। এদিকে নির্বিচারে এই গণ-আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। এত কড়াকড়ির পরেও দমে না গিয়ে আজ ফের যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। ফলে রবিবারের রাজধানী দিল্লির রাজনৈতিক পারদ চড়ে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।