মাত্র চার সপ্তাহে ৫১ বিলিয়ন ডলার উধাও, ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা!

বার্তা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় চলমান সংকটের প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত চার সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার থেকে ৫১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ হ্রাস পেয়েছে। এর ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার পরিমাণ কমে ৭ লক্ষ ৩৪ হাজার কোটি ডলারে নেমে এসেছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে এই ভাণ্ডার সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই পতনের মূল কারণ হলো প্রধানত বৈদেশিক মুদ্রা সম্পদ বা এফসিএ এবং সোনার রিজার্ভের মূল্য হ্রাস পাওয়া। বিশেষ করে ফরেন কারেন্সি অ্যাসেট লাগাতার কমে যাওয়ায় সামগ্রিক রিজার্ভের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অস্থিরতার জেরে এই ধরনের ওঠানামা সাময়িক হলেও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *