সীমান্তে উত্তাল পরিস্থিতি, অপহৃত কৃষক উদ্ধার হতেই স্বস্তির নিঃশ্বাস!

বার্তা ডেস্কঃ

নদিয়ার হোগলবেড়িয়া থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে কাঁটাতারের ওপারে জমিতে কাজ করতে যাওয়ার সময় বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত হন কাজল ঘোষ নামের এক ভারতীয় কৃষক। সীমান্তে চোরাকারবার রোধে বিএসএফের গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এই অপহরণের ঘটনা ঘটে। এর ফলে সীমান্তজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় চাষিরা।

পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ আসরে নামে বিএসএফের ১৪৬ নম্বর ব্যাটালিয়ন। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বিজিবির সঙ্গে উচ্চপর্যায়ের ফ্ল্যাগ মিটিং করা হয় এবং শুরু হয় জোরালো উদ্ধার অভিযান। অবশেষে শনিবার গভীর রাতে বিএসএফের তৎপরতায় ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তিতে সীমান্ত নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় কৃষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *