শোক ভুলে স্বামীর অসম্পূর্ণ শিল্পে প্রাণের ছোঁয়া দিলেন স্ত্রী!

বার্তা ডেস্কঃ

ঝাড়গ্রাম শহরের নতুনডিহির শিল্পালয়ে গত ২৫ ফেব্রুয়ারি হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান মৃৎশিল্পী শিবশঙ্কর সিংহ। তাঁর মৃত্যুর পর থমকে গিয়েছিল বহু বছরের সাধের প্রতিমা তৈরির কাজ। আগামী দিন কীভাবে চলবে এবং পুজো উদ্যোক্তাদের অর্ডার দেওয়া আসামাপ্ত প্রতিমাগুলি কীভাবে শেষ হবে, সেই চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়েছিল তাঁর স্ত্রী বেবি সিংহ মাইতির। তবে বেশিদিন ভেঙে না পড়ে স্বামীর রেখে যাওয়া আসামাপ্ত কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।

একটি বেসরকারি স্কুলের চাকরি সামলে স্বামীর তৈরি করে যাওয়া খড়ের কাঠামোয় মাটি চাপাচ্ছেন এবং প্রতিমার অবয়ব গড়ছেন বেবি। শিবশঙ্করের ছাত্র গোপাল শীটকে সঙ্গে নিয়ে দু’জনে মিলে সম্পূর্ণ করছেন ছয়টি আসামাপ্ত দুর্গাপ্রতিমা সহ লক্ষ্মী, কালী ও জগদ্ধাত্রী প্রতিমা। প্রতিটি প্রতিমার নীচে শিল্পীর নাম হিসেবে ‘শিবশঙ্কর সিংহ’ খোদাই করা থাকবে। স্বামীর স্মৃতি ও সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে জীবনের শেষদিন পর্যন্ত এই পথেই হেঁটে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন বেবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *