যন্তর মন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা! দিল্লি পুলিশের সিদ্ধান্তে ফুঁসে উঠলেন অভিজিত-দীপক

বার্তা ডেস্কঃ

দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে সমস্ত ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এই নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে রাজধানীর আন্দোলনস্থল হিসেবে যন্তর মন্তরের পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি মাঠ এবং সিবিডি মাঠ—এই তিনটি স্থান নির্দিষ্ট করা হয়েছে। পুলিশের এই আকস্মিক পদক্ষেপে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নতুন এই নিয়মকে কেন্দ্র করে ইতিমধ্যেই টানাপড়েন শুরু হয়েছে। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিত দিপক প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজনে গোটা দেশই যন্তর মন্তরে পরিণত হবে। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ সরকারি দফতরগুলির নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, বিরোধীদের এই হুঙ্কার এবং প্রশাসনের নতুন নির্দেশিকা ঘিরে আগামী দিনে জাতীয় রাজনীতিতে বড় ধরণের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *