৮ ঘণ্টা পর নড়ে উঠল কফিন, ঢাকা খুলতেই কেন আঁতকে উঠল সবাই?

বার্তা ডেস্কঃ

মেয়ের নিথর শরীর দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন বাবা। সাড়াশব্দহীন শরীর দেখে ধরে নেওয়া হয়েছিল ১৫ বছরের কিশোরী আর বেঁচে নেই। ঘরে ঘরে পৌছে যায় মৃত্যুর খবর, শোকের ছায়া নেমে আসে পরিবারে। তড়িঘড়ি কিনে আনা হয় কফিন, শুরু হয় শেষযাত্রার প্রস্তুতি। কিন্তু হঠাৎই কফিনের ভিতর থেকে ভেসে আসে অদ্ভুত নড়াচড়ার শব্দ। ভয় কাটিয়ে সাহস সঞ্চয় করে পরিবারের সদস্যরা ঢাকা খুলতেই ঘটে যায় এক অলৌকিক কাণ্ড! দীর্ঘ ৮ ঘণ্টা পর জীবিত অবস্থায় উঠে বসে সেই কিশোরী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুয়াতেমালার এল জোকোটে গ্রামে, যা দেখে রীতিমতো তাজ্জব পাড়া-প্রতিবেশীরাও।

আচমকা বুকে তীব্র যন্ত্রণা নিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল মেয়েটি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সে নিস্তেজ হয়ে পড়ে। পালস বা স্পন্দন না পেয়ে বাবা ধরে নেন তাঁর মেয়ে মারা গিয়েছে। চিকিৎসকের কাছে না নিয়ে গিয়েই তিনি মেয়েকে বাড়ি ফিরিয়ে আনেন এবং পরিবারের সবাইকে মৃত্যুর খবর দেন। এমনকি কোনো ডেথ সার্টিফিকেট বা ডাক্তারি পরীক্ষা ছাড়াই শেষকৃত্যের কফিন কেনা হয়। অবিশ্বাস্য হলেও সত্য, কোনো অলৌকিক মিরাকল নাকি চরম অসচেতনতা—তা নিয়েই এখন স্তম্ভিত সবাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *