মোদীকে সামলাতে গিয়ে কাঁপল ট্রাম্পের হাত! ফাঁস চাঞ্চল্যকর তথ্য
বার্তা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করমর্দন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সম্প্রতি এক গণমাধ্যমের অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের সময় তাঁর শক্তহাতের করমর্দনে হাঁপিয়ে উঠেছিলেন ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে এই ঘটনা মোদীর শারীরিক ও রাজনৈতিক শক্তির এক অনন্য প্রতিফলন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে, রাশিয়ার থেকে অপরিশোধিত তেল ও ডিজেল আমদানি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই নীতি নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠলেও, নিজের পদক্ষেপে অনড় থেকে সাফাই গেয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাঁর কাছে দেশের স্বার্থই সর্বদা সর্বাগ্রে।