পুজোর উপহার! স্কুল-কলেজে টানা ১২ দিনের ছুটি ঘোষণা সরকারের

বার্তা ডেস্কঃ

ইতিমধ্যেই দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। এর মাঝেই স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য এক দুর্দান্ত খুশির খবর শোনাল রাজ্য সরকার। উৎসবের এই মরসুমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে একটানা কত দিন ছুটি থাকবে, সেই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

কবে থেকে শুরু পুজোর ছুটি?

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর (পঞ্চমী) থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুল ও কলেজে দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত স্কুলগুলিতে পঠন-পাঠন স্বাভাবিক থাকলেও, তারপর থেকেই শুরু হবে দীর্ঘ ছুটির আনন্দ।

ছুটির হিসাব ও বিশেষ ঘোষণা

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর থেকে টানা ১২ দিন ছুটি থাকবে স্কুলগুলিতে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ছুটির উল্লেখযোগ্য দিনগুলি হলো:

  • দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো: ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত থাকবে দুর্গাপুজো ও কোজাগরী লক্ষ্মীপুজোর ছুটি।
  • অতিরিক্ত ছুটি: ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সমস্ত সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া ২২, ২৩ এবং ২৪ অক্টোবর দুর্গাপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার।
  • লক্ষ্মীপুজো: ২৬ অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষেও সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে বিশেষ ছুটির ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি, এই ছুটির দিনগুলির মধ্যে সাপ্তাহিক রবিবারও পঠন-পাঠন বন্ধ থাকবে। সব মিলিয়ে অক্টোবরের এই উৎসবের মরসুমে লম্বা ছুটির সুযোগ পাওয়ায় পড়ুয়াদের মনে বইছে খুশির হাওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *