আধার কার্ডের নামে বড় বদল, জেনে নিন নতুন নিয়ম!

বার্তা ডেস্কঃ

ভারতে পরিচয়পত্র ও সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এই কার্ডে নাম সংশোধন, বানান ভুল ঠিক করা কিংবা বিয়ের পর পদবি পরিবর্তনের নিয়মে এবার গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ভারতীয় বিশিষ্ট পরিচয় কর্তৃপক্ষ বা ইউআইডিএআই (UIDAI)। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে কেবল একটিমাত্র নথি জমা দিয়েই নামের বড় কোনো পরিবর্তন করা যাবে না। ছোটখাটো বানানের ভুল সংশোধনের জন্য বৈধ পরিচয়পত্র প্রয়োজন হলেও, বড় ও ছোট হাতের অক্ষরের সামান্য তারতম্য বা ডট বাদ দেওয়ার মতো ক্ষেত্রে কোনো অতিরিক্ত নথি লাগবে না।

নতুন এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুযায়ী, বিবাহ বা বিবাহবিচ্ছেদের পর পদবি পরিবর্তন করতে হলে নির্দিষ্ট ফরম্যাটে (অ্যানেক্সচার ডি) হলফনামা ও উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া অপারেটরের ভুলের কারণে নাম ভুল হলে কিংবা আঞ্চলিক ভাষার বানানে অসঙ্গতি থাকলে হলফনামা ও গেজেট নোটিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকারের গেজেট নোটিফিকেশন জমা দেওয়া এখন বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *