চিনের চোখে চোখ রেখে জবাব দিল দিল্লি, লাদাখ নিয়ে চরম অস্বস্তিতে বেজিং!
বার্তা ডেস্কঃ
ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে চিন যে আপত্তি তুলেছিল, তার কড়া জবাব দিল নয়াদিল্লি। লাদাখের ২৮টি কৌশলগত অঞ্চলের মানচিত্র তৈরি এবং স্থান চিহ্নিতকরণের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বেজিং দাবি করেছিল যে ওই এলাকাগুলো তাদের অন্তর্ভুক্ত। এই একতরফা ও অবৈধ দাবি সম্পূর্ণ খারিজ করে ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ এবং নিজেদের ভূখণ্ডের মানচিত্র তৈরিতে অন্য কারও আপত্তির কোনো স্থান নেই।
গত ২ অক্টোবর প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গোগরা, হট স্প্রিং-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গিরিপথ, পর্বতশৃঙ্গ ও জলাশয়গুলিকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে ভারত। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বীকৃতি সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে, চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং এই পদক্ষেপকে অবৈধ ও অকার্যকর বলে মন্তব্য করেন। তবে নয়াদিল্লি চিনের সমস্ত আপত্তি উড়িয়ে স্পষ্ট করে দিয়েছে যে, এই ধরনের অস্বীকৃতি বা মন্তব্য বাস্তব সত্যকে একবিন্দুও বদলাতে পারবে না।