লর্ডসের বারান্দায় সৌরভের সেই জার্সি ওড়ানো, কীভাবে বদলে দিল এক কিশোরীর জীবন!

বার্তা ডেস্কঃ

অভিনয় দেও পরিচালিত হিন্দি সিনেমা ‘দুসরা’র ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর ঐতিহাসিক মুহূর্তটিকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। ১৯৯১ থেকে ২০০১ সালের ভারতীয় ক্রিকেটের উত্থানপতনের সমান্তরালে এতে ফুটিয়ে তোলা হয়েছে এক কিশোরীর পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। সংকীর্ণ সমাজের গণ্ডি ছাড়িয়ে বাঁচার চেষ্টা করায় চরম অত্যাচারের মুখোমুখি হয় সে, আর সৌরভের সেই লড়াকু মানসিকতাই তার বেঁচে থাকার ও ঘুরে দাঁড়ানোর প্রধান অনুপ্রেরণা হয়ে ওঠে।

ইতিমধ্যেই ছবিটির ট্রেলার ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রায় ৪৫ লক্ষ দর্শক এটি দেখেছেন। ছবিটির ট্রেলার দেখে রোহিত শর্মা, ইরফান পাঠান এবং অনিল কাপুরের মতো তারকারাও নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন। রোহিত সামাজিক মাধ্যমে লিখেছেন যে এই ছবি সেই পুরনো ঐতিহাসিক মুহূর্তগুলোকে দুর্দান্তভাবে জীবন্ত করে তুলেছে। আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই সিনেমাটি নিয়ে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সাধারণ দর্শকদের মধ্যেও তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *