কলকাতা পুরসভায় বড় ধাক্কা তৃণমূলের, দল ছেড়ে কোন পথে দুই প্রাক্তন মেয়র পারিষদ?

বার্তা ডেস্কঃ

বাংলায় বিধানসভা উপনির্বাচনের ফলের পর এবার রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। ঘাসফুল শিবিরে বড় ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিতে চলেছেন কলকাতা পুরসভার দুই প্রাক্তন মেয়র পারিষদ। শিয়ালদহ থেকে বালিগঞ্জ— মধ্য কলকাতার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই দুই হেভিওয়েট নেতার পদক্ষেপে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও মধ্য কলকাতার কংগ্রেস সভাপতি মানস সরকারের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হবে। উপনির্বাচনে সাফল্য পাওয়ার পর এই যোগদান হাত শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছেন শীর্ষ নেতৃত্ব।

দীর্ঘদিন ধরে রাজ্যে এককভাবে বা জোটবদ্ধ লড়াইয়ে বিশেষ সুবিধা করতে না পারলেও, সাম্প্রতিক সময়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে হাত শিবির। অন্যদিকে, রাজনৈতিক পালাবদলের পর থেকেই শাসকদলের অন্দরে তৈরি হয়েছে নানা টানাপোড়েন। অনেক সাংসদ, বিধায়ক ও কাউন্সিলর নিষ্ক্রিয় হয়েছেন কিংবা ভিন্ন শিবিরে নাম লিখিয়েছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে এবং দলের পুরনো জমি পুনরুদ্ধার করতে ঝাঁপাচ্ছে কংগ্রেস। প্রভাবশালী এই দুই নেতার অন্তর্ভুক্তি কলকাতার রাজনীতিতে দলটির শক্তি ও সংগঠন বহুগুণ বাড়িয়ে তুলবে বলে আশা করছেন নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *