পুজোর শাড়িতে দাগ লেগেছে? নিমেষেই দাগ তোলার জাদুকরী উপায় জানুন!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর আনন্দের মাঝে আড্ডা আর খাওয়া-দাওয়ার সময় অসাবধানতাবশত শাড়িতে এগরোলের সস বা তেঁতুল জল পড়ে যাওয়া বেশ সাধারণ ঘটনা। কিন্তু এই সামান্য দাগের কারণে মনখারাপ না করে কয়েকটি সহজ ঘরোয়া কৌশল কাজে লাগিয়েই শাড়িকে রাখা সম্ভব একেবারে নতুনের মতো। দাগ তুলতে দারুণ কার্যকর উপাদান হলো ভিনিগার। এর জন্য সমপরিমাণ জল ও ভিনিগার মিশিয়ে দাগ লাগা অংশে স্প্রে করে তুলো বা নরম কাপড় দিয়ে আলতোভাবে ঘষে নিতে হবে। এরপর ঠান্ডা জলে ভেজানো কাপড় দিয়ে জায়গাটি মুছে শুকিয়ে নিলেই উঠে যাবে জেদি দাগ।

ভিনিগার ছাড়াও ঘরে থাকা বেকিং সোডার পেস্ট ব্যবহার করে সহজে পোশাকের দাগ দূর করা সম্ভব। বেকিং সোডার সাথে সামান্য ঠান্ডা জল মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের ওপর ব্রাশ দিয়ে লাগিয়ে আধঘণ্টা রেখে দিতে হবে। পরবর্তীতে তা হালকা হাতে ঘষে ঠান্ডা জলে ভেজানো কাপড় দিয়ে মুছে ফেললেই শাড়ির ঔজ্জ্বল্য ফিরে আসবে। তবে যেকোনো মিশ্রণ ব্যবহারের আগে শাড়ির ভেতরের অংশে লাগিয়ে দেখে নেওয়া উচিত যে রং নষ্ট হচ্ছে কি না। এছাড়া সিল্কের শাড়ি অতিরিক্ত ঘষাঘষি না করে দ্রুত দাগ পরিষ্কার করা প্রয়োজন, এবং প্রাথমিক সুরক্ষার পর তা ড্রাই ওয়াশ করিয়ে নেওয়া ভালো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *