পুজোর আগেই সুখবর! রাজ্যে ৪৫ হাজার নতুন শূন্যপদ, কোন দপ্তরে কত সুযোগ?

বার্তা ডেস্কঃ

রাজ্যবাসীর জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। দুর্গাপুজোর ঠিক আগে মন্ত্রিসভার বৈঠকে প্রায় সাড়ে পঁয়তাল্লিশ হাজার নতুন শূন্যপদে অনুমোদন দেওয়া হয়েছে। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন সরকারি দফতরে মোট ৪৫,১৮৫টি নতুন পদে নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই নিয়ম মেনে শুরু করা হবে। দীর্ঘদিন ধরে চাকরির আশায় থাকা তরুণ প্রজন্মের জন্য এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘোষণা।

সবথেকে বেশি শূন্যপদ তৈরি হয়েছে স্কুলশিক্ষা দফতরে, যেখানে মোট ৩৩,১৯৯টি পদে শিক্ষক ও কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে প্রাথমিকে ৪,৪৩২টি, উচ্চ প্রাথমিকে ৬,০৫২টি এবং প্রধান শিক্ষক বা শিক্ষিকা পদে ৪,৩৯৪টি পদ রয়েছে। এছাড়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭,১১৯টি, পুলিশ বিভাগে ৯৯৬টি এবং কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দফতরে ১,৮৮৬টি নতুন পদ তৈরি হয়েছে। সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এই শূন্যপদগুলি পূরণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *