লক্ষ্মীবারে শেয়ারবাজারে মেগা জাম্প, কোন কোন স্টকে বাজিমাত?

বার্তা ডেস্কঃ

বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ দিনে দুর্দান্ত গতিতে শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সকালের শুরুতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি গ্রিন জোনে প্রবেশ করে বড় ধরনের লাফ দিয়েছে। সেনসেক্স ৪৩৩.৮৩ পয়েন্ট বা ০.৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৩,২১৫.৭২ পয়েন্টে পৌঁছেছে এবং একই সময়ে নিফটি ৫০ সূচক ১২১.১৫ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ বেড়ে ২২,৭৪৩.৮৫ পয়েন্টে লেনদেন শুরু করেছে। বুধবার বাজারে কিছুটা পতন দেখা গেলেও বৃহস্পতিবারের এই আকস্মিক উত্থানে লগ্নিকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে এবং বিনিয়োগকারীরা লাভের মুখ দেখছেন।

আজকের এই চাঙ্গা বাজারে মূলত আইটি এবং ব্যাঙ্কিং খাতের শেয়ারগুলি দুর্দান্ত পারফর্ম করছে। টিসিএস ২.৩০ শতাংশ, টেক মাহিন্দ্রা ২.০৪ শতাংশ এবং ইনফোসিস ১.৮৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল এবং এইচসিএল টেকের মতো প্রধান শেয়ারগুলিতেও ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। তবে সামগ্রিক বাজার চাঙ্গা থাকলেও আমেরিকার মূল্যবৃদ্ধির হার এবং মার্কিন ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে সামান্য সতর্কতাও কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *