শনির নক্ষত্র বদলেই কি ভাগ্য খুলছে আপনার?

বার্তা ডেস্কঃ

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্ম, শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রধান কারক হিসেবে গণ্য করা হয়। ২০২৬ সালের ৯ অক্টোবর শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে এবং আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে। শনির এই দীর্ঘস্থায়ী গোচর দেশের বিভিন্ন রাশিচক্রের ওপর বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, এই নক্ষত্র পরিবর্তনের ফলে বৃষ, মিথুন, তুলা এবং মকর—এই চার রাশির জাতক-জাতিকারা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি কর্মজীবনে বড় সাফল্যের মুখ দেখতে পারেন।

অন্যদিকে, বাকি আটটি রাশির জাতকদের আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। মেষ, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক, ধনু, কুম্ভ এবং মীন রাশির ক্ষেত্রে কাজের গতি মন্থর হওয়া কিংবা আর্থিক চাপের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময়টাতে অযথা তাড়াহুড়ো না করে পরিকল্পিতভাবে কাজ করা এবং সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *