ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এই ৭টি খাবার খান, ম্যাজিকের মতো কাজ করবে!

বার্তা ডেস্কঃ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়ম মেনে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা জানান, ডায়াবেটিস রোগীদের ডায়েটে পর্যাপ্ত ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার রাখা উচিত। বার্লি, ব্রাউন রাইস, মিলেট এবং ওটসের মতো গোটা শস্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন কমাতে দারুণ কার্যকরী। পাশাপাশি, রোজকার ডায়েটে আমন্ড, আখরোটের মতো ড্রাইফ্রুটস রাখলে শরীরের প্রদাহ ও ইনসুলিন রেজিস্ট্যান্স কমে।

খাওয়ার পর রক্তে সুগার কমাতে আমলকী দুর্দান্ত কাজ করে এবং খারাপ কোলেস্টেরল কমায়। এছাড়া, কম কার্বোহাইড্রেটযুক্ত বিটের জুস, লাইকোপেন সমৃদ্ধ টমেটো এবং খিদের ক্রেভিং কমাতে কুমড়োর বীজ ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ। তিসির বীজ বা ফ্ল্যাক্স সিডে থাকা লিগনান নামক অদ্রবণীয় ফাইবার হার্টের সমস্যা এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *