উৎসবের আনন্দ যেন হাসপাতালে না গড়ায়!

বার্তা ডেস্কঃ

উৎসবের দিনগুলোতে প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং অনিয়মিত খাওয়া-দাওয়ার মাঝে অনেক সময়ই জরুরি ওষুধ খাওয়ার কথা ভুলেই যান ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও হার্টের রোগীরা। চিকিৎসকদের মতে, এই সাধারণ অবহেলার কারণে প্রতি বছর পুজোর পরেই হঠাৎ শারীরিক অবনতি ঘটে এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বহুগুণ বেড়ে যায়। তাই আনন্দে মেতে ওঠার পাশাপাশি সঠিক সময় ওষুধ খাওয়া ও সচেতন থাকা অত্যন্ত জরুরি।

শারীরিক ঝুঁকি এড়াতে বাইরে বেরোনোর সময় ব্যাগে ছোট বক্সে প্রয়োজনীয় ওষুধ রাখুন এবং মোবাইলে অ্যালার্ম সেট করে নিন। খাবারের তালিকায় ভাজাভুজি ও মিষ্টি নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত জল পান করা এবং দৈনিক ৬-৭ ঘণ্টা ঘুম নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া মাথা ঘোরা, বুক ধড়ফড় করা বা অতিরিক্ত ক্লান্তির মতো উপসর্গকে পুজোর ক্লান্তি ভেবে ভুল করবেন না। সুস্থ থেকে পুজো উপভোগ করাই হোক এবারের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *