ইলন মাস্কের অভিযোগের কড়া জবাব দিয়ে বিস্ফোরক বার্তা দিল রিলায়েন্স!

বার্তা ডেস্কঃ

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে ইলন মাস্কের মন্তব্যের কড়া জবাব দিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ‘এক্স’ হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে স্টারলিঙ্কসহ যে কোনো বৈশ্বিক সংস্থাকে তারা স্বাগত জানায়। তবে ভারতে বাণিজ্যিকভাবে পরিষেবা দিতে হলে দেশের সব নিরাপত্তা নীতি ও আইন কঠোরভাবে মেনে চলতে হবে। নাম না করে মাস্কের সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতেই প্রকৃত তথ্য সামনে আনতেই এই বার্তা দেওয়া হয়েছে।

এর আগে ইলন মাস্ক অভিযোগ করেছিলেন, ভারতে স্টারলিঙ্কের কাজে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বাধা দিচ্ছেন এবং রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ অম্বানীকেও কটাক্ষ করেন তিনি। তবে রিলায়েন্স স্পষ্ট করেছে, স্টারলিঙ্কের মতোই তাদের জিও-র নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর পরিকল্পনাও সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের যোগাযোগ মন্ত্রক মাস্কের দাবি খারিজ করে জানিয়েছে, অনুমোদনের ক্ষেত্রে দেশীয় সংস্থাকে প্রাধান্য দেওয়ার বিষয়টি সত্য নয়। বর্তমানে তিনটি সংস্থাই নিরাপত্তা ছাড়পত্র ও স্পেকট্রাম বরাদ্দের অপেক্ষায় প্রহর গুনছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *