হানি সিংয়ের জীবনে বড় বিপত্তি, হাজিরা না দিলে জারি হবে লুক আউট সার্কুলার!

বার্তা ডেস্কঃ

চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লির একটি কনসার্টে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন জনপ্রিয় র‌্যাপার হানি সিং। শীতের রাতে গাড়ি সংক্রান্ত তাঁর এক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে এবং তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্র সাইবার সেলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। এই আইনি পদক্ষেপের প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়ে তলব করা হয়েছিল।

গত ৬ অক্টোবর মহারাষ্ট্র সাইবার সেলে তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি অজ্ঞাত কারণে সময় চেয়ে নেন। পরবর্তীতে ১৬ অক্টোবর তাঁকে আবারও হাজিরার নির্দেশ দেওয়া হলে তিনি শুক্রবারও হাজিরা এড়িয়ে আগামী ২২ অক্টোবর নতুন তারিখের আবেদন জানান। বারেবারে হাজিরা এড়ানোর এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাইবার সেল সাফ জানিয়ে দিয়েছে যে নির্দিষ্ট সময়ে হাজির না হলে তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *