প্যান্ডেলে ৫০ টাকায় গান গাওয়ার দিন শেষ! আজ কোথায় হারিয়ে গেলেন অভিজিৎ সাওয়ান্ত?

বার্তা ডেস্কঃ

দু’দশক আগে ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম মরশুমের বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত বর্তমানে প্রচারের অন্তরালে থাকলেও জীবনের চড়াই-উতরাই নিয়ে মুখ খুলে ফের চর্চায় এসেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্মৃতির সরণিতে হেঁটে গায়ক জানান, অতীতে ছোটখাটো অনুষ্ঠান বা প্যান্ডেলে গান গেয়ে যৎসামান্য টাকা পাওয়াটাই তাঁর কাছে ছিল পরম প্রাপ্তি। কখনও ১০০ টাকা আবার কখনও কেউ স্নেহে পকেটে ৫০ টাকা গুঁজে দিয়ে বলতেন, কিছু খেয়ে নিস। রিয়ালিটি শো জয়ের আগে আর্থিক অনটনের কারণে নিজের খরচ নিজেকেই জোগাতে হত তাঁকে। এমনকী মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ের চেম্বুরে পকেটে মাত্র ১ টাকা নিয়ে আটকে পড়ার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখিও হতে হয়েছিল তাঁকে।

জীবনের এই দীর্ঘ পথচলায় বহু উত্থান-পতনের সাক্ষী থাকা গায়ক নিজের কঠিন সময়ে পাশে থাকা মানুষদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন। তিনি জানান, দুঃসময়ে যাঁরা আশা জুগিয়েছিলেন, তাঁদের সেই কথাগুলো আজও তাঁর কাছে বেদবাক্যসম। দর্শকদের ঈশ্বরের সঙ্গে তুলনা করে অভিজিৎ স্পষ্ট জানিয়েছেন, তাঁরাই তাঁর কাজের মূল অনুপ্রেরণা। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে দর্শকদের ভালোবাসাকে সম্বল করেই তিনি নিজের জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *