শীতেও মিলবে না ঠান্ডার ছোঁয়া! এল নিনোর দাপটে কী বিপদ অপেক্ষা করছে?

বার্তা ডেস্কঃ

বর্ষা বিদায় নিলেও আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বছরের শেষ দিকে অতি শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যার জেরে আসন্ন শীতকাল এবং আগামী বছরের গ্রীষ্মকাল অস্বাভাবিক উষ্ণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আবহবিদদের আশঙ্কা, ডিসেম্বরের মধ্যে এই প্রাকৃতিক প্রভাবে পাহাড়ি এলাকায় কম তুষারপাত হতে পারে এবং শীতের বৃষ্টির সম্ভাবনাও কমবে। এর ফলে ভারতের কৃষি উৎপাদন, বিশেষ করে রবি শস্যের ফলন ধাক্কা খেতে পারে এবং গ্রামীণ অর্থনীতি ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে স্বস্তির খবর হলো, আলিপুর আবহাওয়া দফতরের মতে বাংলার উপর এল নিনোর সরাসরি প্রভাব তেমন একটা পড়ার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় সক্রিয় থাকায় এ রাজ্যে শীতের মেজাজ সাধারণত যেমন থাকে তেমনই বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। তা সত্ত্বেও সামগ্রিক বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের এই পরিস্থিতি কৃষি, পানীয় জলের জোগান ও জনস্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *